বিজ্ঞাপন
বুধবার (১৯ আগস্ট) উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের নারকেলবাড়ী গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত তাপস রায় ওই গ্রামের হরষিত রায়ের ছেলে।
আটক করার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাগুফতা হক পরিচালিত ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই সাজা প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে গোপালগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা মোঃ খোরশেদ আলম উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এলাকায় মাদকমুক্ত পরিবেশ বজায় রাখতে ও মাদকের অপব্যবহার রোধে এ ধরনের অভিযান এবং ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...