বিজ্ঞাপন
সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টায় ঝালকাঠি গণপূর্ত ভবন চত্বরে এ কর্মসূচির আয়োজন করেন সংগঠনের নেতাকর্মীরা। এতে গণপূর্ত অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন মো. নুর আলম, ইএম শাখার আব্দুল বারেক, প্লাম্বার শাখার আনোয়ার হোসেন, নির্বাহী প্রকৌশলীর গাড়িচালক মো. রফিকুল ইসলাম, মৃত শাহজাহান শিকদারের স্ত্রী বিউটি বেগম এবং প্যারালাইজড শাহ আলম শিকদারের কন্যা তাসনুবা আক্তার।
কর্মসূচিতে বক্তারা বলেন, গণপূর্ত অধিদপ্তরের বিভিন্ন শাখায় দৈনিক ভিত্তিক ও ভাউচার কর্মচারীরা দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। বছরের পর বছর সেবা দিলেও তাঁদের চাকরি নিয়মিতকরণ করা হচ্ছে না। এমন পরিস্থিতিতে চাকরি নিয়মিতকরণ এবং এ-সংক্রান্ত আদালতের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান তাঁরা।
বক্তারা অভিযোগ করে বলেন, গণপূর্ত অধিদপ্তরের কর্মচারীরা দীর্ঘদিন ধরে তাঁদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছেন। ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং প্রথায় কর্মচারী নিয়োগের ব্যবস্থা অবিলম্বে বিলুপ্ত করতে হবে। এর বদলে সরাসরি গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে নিয়োগ প্রদান করে কর্মচারীদের দ্রুত রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার দাবি জানান তাঁরা।
দ্রুত সময়ের মধ্যে ন্যায্য দাবিগুলো বাস্তবায়ন না করা হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
পরবর্তীকালে সংগঠনের জেলা কমিটির নেতৃবৃন্দের পরিচালনায় গণপূর্ত ভবন চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা কমিটির কর্মকর্তা ও গণপূর্ত অধিদপ্তরের সর্বস্তরের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...