Logo Logo

নড়াইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে ট্রলির ধাক্কায় চালক নিহত


Splash Image

নড়াইলের কালিয়া উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ইট ভাঙার ট্রলির ধাক্কায় মুত্তাকাব্বির সর্দার (১৮) নামে এক চালক নিহত হয়েছেন।


বিজ্ঞাপন


বুধবার (২৬ আগস্ট) দুপুর ১২টার দিকে কালিয়া-নড়াইল সড়কের চাচুড়ি বাজারসংলগ্ন তুসার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুত্তাকাব্বির সর্দার উপজেলার কদমতলা গ্রামের আসগর সর্দারের ছোট ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চাচুড়ি বাজারের ভাই ভাই হার্ডওয়্যারের মালামাল খালাসের জন্য নড়াইলমুখী একটি ট্রাক সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। এ সময় মুত্তাকাব্বির তার এক সহকারীকে সঙ্গে নিয়ে বারইপাড়ার দিক থেকে কাজ শেষে ট্রলি চালিয়ে ফিরছিলেন।

চাচুড়ি বাজারসংলগ্ন সেতু থেকে নামার সময় হঠাৎ ট্রলিটির ব্রেক ফেল করে। এতে চালক মুত্তাকাব্বির ট্রলিটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে ট্রলিটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনের ডালার সঙ্গে সজোরে ধাক্কা দেয়।

সংঘর্ষের তীব্রতায় মুত্তাকাব্বিরের মাথা বিচ্ছিন্ন হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। তবে ট্রলিতে থাকা তার সহকারী প্রাণে রক্ষা পান।

দুর্ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে পুলিশকে খবর দেন। খবর পেয়ে কালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায়। আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...