বিজ্ঞাপন
মানবতার মুক্তির দিশারী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জন্ম ও ওফাতের স্মৃতিবিজড়িত এই দিনটি উপলক্ষে বুধবার বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান মহানবী (সা.)-এর সুমহান জীবনচরিত ও কালজয়ী আদর্শের ওপর বিস্তারিত আলোকপাত করেন। তিনি বলেন, "ইসলাম কেবল তাত্ত্বিক জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এর আসল রূপ নিহিত রয়েছে বাস্তব জীবনে এর অনুশাসন অনুসরণের মাধ্যমে। তাই আমাদের প্রত্যেকের উচিত ব্যক্তিগত ও সামাজিকভাবে মহানবী (সা.)-এর জীবনদর্শ বাস্তবায়ন করে নিজেদের সুনাগরিক ও খাঁটি মানুষ হিসেবে গড়ে তোলা।"
আলোচনা পর্ব শেষে সমগ্র বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, সমৃদ্ধি ও সার্বিক শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আব্দুল্লাহ আল মামুন।
উক্ত আলোচনা ও দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা বিপুল সংখ্যায় অংশগ্রহণ করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...