বিজ্ঞাপন
গ্রেফতার হওয়া আসামির মোঃ আলামিন। তিনি পাঁচভূলট দক্ষিণপাড়া গ্রামের হযরত আলীর ছেলে। তার বিরুদ্ধে এসসি নং-২৯৯/২০ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পরোয়ানা রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শার্শা থানার উপপরিদর্শক (এসআই) মোঃ শরিফুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ আবুল কাশেমের নেতৃত্বে পুলিশের একটি দল রোববার পাঁচভূলট দক্ষিণপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানের একপর্যায়ে পুলিশ আলামিনের নিজ বাড়িতে অবস্থানের বিষয়টি নিশ্চিত হয়ে সেখানে অভিযান চালায়। পরে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি হিসেবে পুলিশের নজরদারিতে ছিলেন।
শার্শা থানা পুলিশ জানায়, এসসি নং-২৯৯/২০ মামলায় যাবজ্জীবন সাজা পরোয়ানাভুক্ত আসামি হিসেবে আলামিনকে গ্রেফতার করা হয়েছে। বিশেষ অভিযানের মাধ্যমে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।
গ্রেফতারের পর আইনগত প্রক্রিয়া শেষে রোববারই আলামিনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে শার্শা থানা পুলিশ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আলামিনকে গ্রেফতার করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...