Logo Logo

রাণীশংকৈলে ব্যাটারিচালিত ভ্যান চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু।।


Splash Image

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ব্যাটারিচালিত ভ্যান চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিক আলী (৩১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ২০ সেপ্টেম্বর (রোববার) রাতে উপজেলার বলিদ্বারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত শফিক আলী ওই এলাকার নুর ইসলামের ছেলে এবং ঝালমুড়ি ব্যবসায়ী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববার রাতেও ব্যবসার কাজ শেষ করে ভ্যান নিয়ে বাড়িতে ফেরেন শফিক আলী। পরে নিজ বাড়িতে ভ্যানটি চার্জে দিতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শফিক আলী দীর্ঘদিন ধরে রাণীশংকৈল পৌরশহরের শিবদিঘি ও বলিদ্বারা বাজার এলাকায় ঝালমুড়ি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। তাঁর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...