বিজ্ঞাপন
বুধবার (২৩ সেপ্টেম্বর) বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদে এ ঘটনা ঘটে।
আটক মোসলেম শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার চকপাড়া গ্রামের মৃত আকবর আলী ও মৃত পরিমনের ছেলে।
হাসপাতালে দায়িত্বে থাকা আনসার কমান্ডার মোঃ আমিনুল ইসলাম জানান, দানবাক্সের তালা ভাঙার বিষয়টি একজন স্থানীয় ব্যক্তি দেখতে পেয়ে আনসার সদস্যদের খবর দেন। খবর পেয়ে তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে মোসলেমকে আটক করেন।
আনসার কমান্ডার মোঃ আমিনুল ইসলাম বলেন, “তালা ভাঙা অবস্থায় আমরা তাকে ধরতে পারিনি। সেখানে একজন স্থানীয় লোক বিষয়টি দেখার পর আমাদের খবর দেন। খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে সেখানে গিয়ে তাকে আটক করতে সক্ষম হই। মসজিদের দানবাক্সের টাকা সম্ভবত আরও লোকজন নিয়ে গেছে। আমরা একজনকে ধরতে সক্ষম হয়েছি।”
তিনি আরও বলেন, “দানবাক্সটি তালা ভাঙা অবস্থায় পাওয়া যায়। সেখানে কিছু পয়সা পড়ে ছিল। পরবর্তীতে বকশীগঞ্জ থানায় জানানো হলে পুলিশ এসে তাকে নিয়ে যায়।”
এদিকে, এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএসও ডা. রেজাউল করিমের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন বলেন, “মসজিদের দানবাক্সের টাকা চুরির বিষয়টি জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় তার বিরুদ্ধে চুরির মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির বিরুদ্ধে চুরির ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...