বিজ্ঞাপন
২৩ সেপ্টেম্বর (বুধবার) সকালে ব্যবসা পরিচালনা, দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক ব্যবসায়িক কৌশল সম্পর্কে ব্যবসায়ীদের ধারণা দিতে এই বিশেষ ট্রেনিং ও সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন, নড়াইল জেলা শাখার সভাপতি মো: এমদাদুল হক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মুহাম্মদ শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহকারী জেনারেল সেক্রেটারি ইঞ্জি: কাজী আবিদ হাসান, ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক মো: আমিনুর রহমান,ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন, যশোর-কুষ্টিয়া অঞ্চলের সভাপতি আব্দুল মতিন,মো: জাকির হোসেন বিশ্বাস,মাও: ওবায়দুল্লাহ কায়সার।
এ সময় বক্তরা বলেন ব্যবসা হলো একটি সৎ ও সাহসী পেশা। দেশের অর্থনীতিতে ব্যবসায়ীদের অবদান অপরিসীম। ব্যবসায়ীরা উদ্যোগী হয়ে নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূর করতে এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। আর এই ব্যবসায়িক কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক এবং সুশৃঙ্খল করতে প্রয়োজন সঠিক প্রশিক্ষণ, সততা এবং পারস্পরিক সহযোগিতা।
আজকের এই ট্রেনিং প্রোগ্রাম থেকে আমাদের ব্যবসায়ীরা আধুনিক ব্যবসায়িক কৌশল, দক্ষতা বৃদ্ধি এবং ব্যবসা পরিচালনার নানা দিক সম্পর্কে যে ধারণা লাভ করবেন, তা তাদের ব্যক্তিগত ব্যবসার পাশাপাশি দেশের অর্থনীতিতেও দীর্ঘমেয়াদী ভূমিকা রাখবে ।
এছাড়া অনুষ্ঠান পরিচালনা করেন ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন, নড়াইল জেলার সেক্রেটারি মিরাজুল ইসলাম।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...