Logo Logo

নড়াইলে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, দুইজন পুলিশ হেফাজতে


Splash Image

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে ৮ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে ১৫ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে।


বিজ্ঞাপন


শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় বুধবার দুপুরে শিশুটিকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত কিশোরসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

অভিযুক্ত হাবিবুর রহমান (১৫) নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর এলাকার রজিবুল সিকদারের ছেলে। সে রামচন্দ্রপুর সিকদারপাড়া মাদ্রাসার শিক্ষার্থী।

ভুক্তভোগী শিশুর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত রমজান মাস থেকে হাবিবুর ওই শিশুকে বিভিন্ন সময় বলাৎকার করে আসছিল। সর্বশেষ গত সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মাদ্রাসার পাশের একটি স্থানে নিয়ে শিশুটিকে জোরপূর্বক বলাৎকার করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

পরিবারের অভিযোগ, ঘটনাটি মাদ্রাসার শিক্ষক আল আমিন শেখ জানতে পারেন। পরে বিষয়টি যাতে প্রকাশ না পায়, সে জন্য ভুক্তভোগী শিশুকে মারধর ও ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগ রয়েছে।

মঙ্গলবার রাতে শিশুটির শরীরে তীব্র ব্যথা শুরু হলে সে পরিবারের সদস্যদের কাছে বিষয়টি খুলে বলে। এরপর বুধবার সকাল থেকে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে শিশুটির মা দুপুরে তাকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, এ ঘটনায় হাবিবুর রহমানসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...