Logo Logo

জামালপুরে প্রতারণার অভিযোগে কথিত কবিরাজ আটক


Splash Image

জামালপুরে প্রতারণার অভিযোগে মোহাম্মদ রাজিব উদ্দিন শেখ (২৬) নামে এক কথিত কবিরাজকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)। এ সময় তার কাছ থেকে কথিত কুফরি কালামের নকশা ও কুফরি কাজে ব্যবহৃত একটি সামগ্রী উদ্ধার করে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।


বিজ্ঞাপন


ডিবি-২-এর দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জামালপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এর অংশ হিসেবে মেলান্দহ থানার সরুলিয়া এলাকায় অভিযান চালিয়ে রাজিব উদ্দিন শেখকে আটক করা হয়।

পুলিশের দাবি, আটক ব্যক্তি কবিরাজের ছদ্মনাম ব্যবহার করে বিভিন্নভাবে প্রচার-প্রচারণা চালাতেন। মানুষের কঠিন ও জটিল সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে তিনি প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিতেন বলে অভিযোগ রয়েছে।

আটক রাজিব উদ্দিন শেখ জামালপুরের মেলান্দহ উপজেলার সরুলিয়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম হরমুজ আলী এবং মায়ের নাম রাজিয়া বেগম।

এ ঘটনায় উদ্ধার করা সামগ্রী জব্দ করা হয়েছে বলে জানিয়েছে ডিবি। অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...