বিজ্ঞাপন
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে শহরের মুচিরপোল এলাকা থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার ইজাজুল হাসান বাবু।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেল, সাংগঠনিক সম্পাদক সিহাবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার মঞ্জুরুল সাইদ বাবু, সদস্যসচিব আনিসুজ্জামান মিলন, জেলা ছাত্রদলের আহ্বায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি, সদস্য সচিব আল মামুন গাজীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের বিভিন্ন স্থানে অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তাঁরা বলেন, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে কেউ যেন মদদ না দেন। দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।##
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...