বিজ্ঞাপন
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ফখরুল মেমোরিয়াল কিন্ডারগার্টেন প্রাঙ্গণে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শাহজাদপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে রংধনু মডেল স্কুলের অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহীনের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন নর্থ বেঙ্গল স্কলারস একাডেমীর অধ্যক্ষ আব্দুর রাকিব রুমি।
ওয়েস্টার্ন ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক হায়দার আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন রেইনবো কিন্ডারগার্টেনের অধ্যক্ষ সিরাজুল ইসলাম বাবু, আবু তালেব মেমোরিয়াল স্কুলের অধ্যক্ষ তাহছিন নুরী খোকন, শান্ত মডেল স্কুলের অধ্যক্ষ রনি খান শান্ত, শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি এম এ জাফর লিটন এবং আজিজুল হক আইডিয়াল একাডেমীর অধ্যক্ষ আতিক সিদ্দিকী প্রমূখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিলেনিয়াম স্কুলের প্রধান শিক্ষক মো. জহুরুল ইসলাম, সপ্তবর্ণ মডেল স্কুলের পরিচালক নিরঞ্জন বসাক, মডার্ন কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক নওশাদ আলী, বাহার কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক খাইরুল ইসলাম তোতা, ইউনিক মডেল স্কুলের পরিচালক সাইফুল্লাহ হাসিম
এবং মরহুমের পরিবারের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে মরহুম ঠান্ডুর কর্মময় জীবন ও শিক্ষা ক্ষেত্রে তাঁর অবদানের কথা স্মরণ করা হয়। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, জাকারিয়া ইসলাম ঠান্ডু ২১ সেপ্টেম্বর ২০২৬, সোমবার মৃত্যুবরণ করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...