বিজ্ঞাপন
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বকশীগঞ্জ পৌরসভার পাখিমারা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার মুরসালিন পৌরসভার মেষেরচর এলাকার মুস্তাকিন মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, জামালপুর জেলার পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) পুলিশের একটি দল বকশীগঞ্জ পৌরসভার পাখিমারা মোড়সংলগ্ন পাকা সড়কে অভিযান চালায়। এ সময় মুরসালিনকে তল্লাশি করে ৩১ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ২ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের দাবি, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১২ হাজার ৪০০ টাকা।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)-এর অফিসার ইনচার্জ (ওসি) সজীব রহমান বলেন, “মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মুরসালিনকে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার করা হয়েছে।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...