বিজ্ঞাপন
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভা কার্যালয়ের আশপাশসহ বিভিন্ন এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের মাধ্যমে বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার এবং মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়।
অভিযান চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মনোহরদী পৌরসভার প্রশাসক মাহামুদুল হাসান উপস্থিত থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অভিযানে ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোনো স্থানে পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল দ্রুত ধ্বংস করার ওপর গুরুত্বারোপ করা হয়।
পৌরসভা কর্তৃপক্ষ জানায়, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগই নয়, নাগরিকদের সচেতনতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেককে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি পরিত্যক্ত পাত্র, টব, ডাবের খোসা, টায়ারসহ যেসব স্থানে পানি জমে মশার বংশবিস্তার হতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করার আহ্বান জানানো হয়েছে।
পৌরসভা কর্তৃপক্ষ আরও জানায়, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...