Logo Logo

মনোহরদীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের ৭ মাস করে কারাদণ্ড


Splash Image

মনোহরদী(নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণের অভিযোগে তিনজনকে সাত মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


বিজ্ঞাপন


শনিবার রাতে উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের লাখপুর-চন্দনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—ইমন, সাদিকুল ও সজীব। অভিযানে মনোহরদী থানার এএসআই মাহফুজ সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোহাম্মদ সজিব মিয়া।

আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশোধিত ২০২৩ সালের বিধান অনুযায়ী তিনজনকে পৃথকভাবে সাত মাস করে কারাদণ্ড দেন।

প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূল ও জনসচেতনতা বৃদ্ধিতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...