বিজ্ঞাপন
রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ২টা ১০ মিনিটের দিকে কাশিয়ানী থানাধীন জোনাসুর এলাকায় এ অভিযান পরিচালনা করে গোপালগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল।
গ্রেপ্তার জুয়েল রানা জোনাসুর এলাকার বাসিন্দা এবং তার বাবার নাম হারুন শেখ।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা গেছে, গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর নির্দেশে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল জোনাসুর এলাকায় অভিযান চালায়। এ সময় জুয়েল রানাকে আটক করে তার কাছ থেকে ১৯৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট জব্দতালিকার মাধ্যমে জব্দ করা হয়। এ ঘটনায় কাশিয়ানী থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার জুয়েল রানা এর আগেও একাধিক মাদক মামলার সঙ্গে জড়িত ছিলেন বলে তথ্য পাওয়া গেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...