বিজ্ঞাপন
এ উপলক্ষে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সারমিনা সাত্তার, অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী, জেলা তথ্য অফিসার রোস্তম আলী, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলুসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের এ আয়োজনে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার পাশাপাশি অপতথ্য প্রতিরোধে তথ্য অধিকারের গুরুত্ব তুলে ধরা হয়। ডিজিটাল যুগে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য নিশ্চিত করতে তথ্য অধিকার কীভাবে ভূমিকা রাখতে পারে, সে বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...