বিজ্ঞাপন
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এবং প্রাক্তন সেনা কল্যাণ সমিতি, ঝিনাইদহের বাস্তবায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির আওতায় অসহায় ও দরিদ্র ১৬ জন মানুষের মধ্যে বিনামূল্যে এসব পা-চালিত ভ্যান বিতরণ করা হয়।
ভ্যান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অসিত কুমার সাহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অফিসার মো. এমদাদ রেজা।
কর্মসূচিটি পরিচালনা করেন প্রাক্তন সেনা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মো. সুমায়ন হোসেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...