বিজ্ঞাপন
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অপরাধের ধরন অনুযায়ী বিভিন্ন আইনে এসব অভিযান পরিচালনা করা হয়। মাদকের বিস্তার রোধে পরিচালিত ১৮টি মামলায় ১৮ জন আসামিকে মোট ২ হাজার ৬৭০ দিনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া জনস্বাস্থ্য সুরক্ষা ও ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে কসমেটিকস ও ওষুধ সংক্রান্ত দুটি মামলায় মোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। দণ্ডবিধির আওতায় পরিচালিত একটি মামলায় একজন আসামিকে পাঁচ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
অন্যদিকে, ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন’-এর আওতায় উপজেলার বড়চাপা ও গোতাশিয়া এলাকায় আদালতের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অবৈধভাবে দখল করা ৫৭.৩২ শতাংশ জমি উদ্ধার করে উপজেলা ভূমি প্রশাসন।
অভিযানের বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া বলেন, “উপজেলায় আইনশৃঙ্খলা বজায় রাখা, মাদক ও ভেজালের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন এবং সরকারি সম্পত্তি রক্ষায় এই অভিযান চালানো হচ্ছে। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...