Logo Logo

গোবিপ্রবি উপাচার্যের একাডেমিক ভবন পরিদর্শন


Splash Image

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান একাডেমিক ভবনের বিভিন্ন বিভাগের অফিস, ক্লাসরুম ও গবেষণাগার পরিদর্শন করেছেন।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপাচার্য একাডেমিক ভবনের বিভিন্ন বিভাগের ক্লাসরুম ও গবেষণাগারে গিয়ে পাঠদান ও গবেষণা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে উপাচার্য শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে সময়মতো উপস্থিতি, শিক্ষার্থীদের যথাযথ শিক্ষা ও সেবা প্রদান এবং ক্যাম্পাসের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে খোঁজখবর নেন।

এ সময় অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, “একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণ হলো তার একাডেমিক ও প্রশাসনিক শৃঙ্খলা।” শিক্ষার্থীরা যাতে হয়রানিমুক্ত পরিবেশে দ্রুত সেবা পায় এবং নিয়মিত ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়, তা শতভাগ নিশ্চিত করতে হবে।

তিনি সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্বশীলতার সঙ্গে পালন করার পাশাপাশি শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করার নির্দেশনা দেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...