Logo Logo

গোবিপ্রবি মেডিকেল সেন্টারে স্বল্পমূল্যে ডেঙ্গুসহ ১৩ পরীক্ষা চালু, থাকছে পর্যাপ্ত ওষুধ


Splash Image

শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) মেডিকেল সেন্টারে স্বল্পমূল্যে ১৩ ধরনের পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি সেন্টারটিতে পর্যাপ্ত ওষুধ ও বিভিন্ন ধরনের ইনজেকশন সরবরাহের ব্যবস্থাও করা হয়েছে।


বিজ্ঞাপন


শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সম্প্রতি প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নতুন করে ক্রয় করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসব সরঞ্জামের মাধ্যমে এখন স্বল্প খরচে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করানো যাবে।

মেডিকেল সেন্টারে ৭৫ টাকায় ইসিজি, ৫৫ টাকায় ডায়াবেটিস পরীক্ষা, ২৯৫ টাকায় লিপিড প্রোফাইল, ৫৫ টাকায় এস. বিলিরুবিন (টোটাল), ৬৫ টাকায় এসজিপিটি ও এএলপি, ৩৫ টাকায় সিরাম ক্যালসিয়াম, ৯৫ টাকায় সিরাম অ্যালবুমিন, ৪৫ টাকায় এস. ক্রিয়েটিনিন, ৬৫ টাকায় রক্তের গ্রুপ নির্ণয় এবং ১০০ টাকায় ডেঙ্গু এনএস১ অ্যান্টিজেন পরীক্ষা করা যাবে। এছাড়া এস. ইউরিক অ্যাসিড এবং ২৮০ টাকায় সিবিসি টেস্টের সুবিধাও থাকছে।

এ সেবা গ্রহণের জন্য অগ্রণী ব্যাংকের বিশ্ববিদ্যালয় শাখায় (অ্যাকাউন্ট নম্বর: ০২০০০২৩৫৭৫৪০৫) নির্ধারিত ফি জমা দিতে হবে। শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও এসব স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।

এদিকে মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় বিভিন্ন ওষুধের সরবরাহও নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে রয়েছে প্যারাসিটামল, অ্যান্টাসিড, মেট্রোনিডাজল, ওমিপ্রাজল, সেটিরিজিন, ফেক্সোফেনাডিন, ডক্সিসাইক্লিন, আয়রন, ভিটামিন সি ও ওআরএস ট্যাবলেট।

এছাড়া ওমিপ্রাজল, ওরাডল, কটসন, ল্যাসিক্স, অনডানসেট্রন, ডেক্সামেথাসোন ও এভিলসহ বিভিন্ন প্রয়োজনীয় ইনজেকশনের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ডিএনএস, ডিএ, এন/এস ও সি/এস ধরনের স্যালাইনও রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ উদ্যোগের ফলে শিক্ষার্থীসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা কম খরচে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...