Logo Logo

নতুন নামে যাত্রা শুরু ‘জাকির হোসেন আদর্শ বিদ্যানিকেতন’


Splash Image

ঢাকা শিক্ষা বোর্ডের পাঠদানের অনুমোদন ও ১৪০৭১৪ ইন নম্বর পাওয়ার পর নরসিংদীর মনোহরদীতে নতুন নামে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সাবেক খিদিরপুর কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলের মাধ্যমিক শাখা। প্রতিষ্ঠানটির নতুন নাম দেওয়া হয়েছে ‘জাকির হোসেন আদর্শ বিদ্যানিকেতন’।


বিজ্ঞাপন


বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে নতুন নামফলক উদ্বোধনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা হয়। নামফলক উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ফারুক আহম্মদ।

কটিয়াদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ মজিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি শহীদ আসাদ কলেজের সহযোগী অধ্যাপক মঈনুদ্দীন আব্বাসী, উপজেলা একাডেমিক সুপারভাইজার জলিল মিয়া, মনোহরদী সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মাসুদ পারভেজ, নরসিংদী জেলা কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক বাহারুল হক সরকার, পাকুন্দিয়া আদর্শ মহিলা অনার্স কলেজের সহকারী অধ্যাপক হাসিনা হক এবং চরমান্দালীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আদিলুর রহমান কনক।

এ ছাড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেনের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তারা মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

নতুন নামে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ায় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার মানোন্নয়ন এবং এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...