বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে জেলা সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের শিকদারপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, স্থানীয়রা দুর্গাপূজা উদযাপনের জন্য প্রতিমা তৈরির পর সেটি মণ্ডপে নিয়ে প্রবেশ করেন। এ সময় ইসকনের লোকজন এতে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের চারজন আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে উভয় পক্ষের লোকজন মন্দিরের আশপাশে অবস্থান করায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...