বিজ্ঞাপন
শনিবার (৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে নড়াইল রূপগঞ্জ বাজার, নড়াইল ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস এবং সুলতান সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জি।
ডেঙ্গু প্রতিরোধ এবং পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে নড়াইল ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।
অভিযানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
অভিযান চলাকালে কলেজের বিভিন্ন অলিগলি ও ড্রেনে জমে থাকা আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে এডিস মশার লার্ভা ধ্বংস করা হয়। মশাবাহিত রোগ প্রতিরোধে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণের পাশাপাশি প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হয়।
সরকারের এ জনকল্যাণমুখী উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন কলেজের শিক্ষার্থী ও স্থানীয় সাধারণ মানুষ। তারা জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...