বিজ্ঞাপন
শনিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের দেলাওয়ার হোসেন জানান, পুলিশ সুপারের সঙ্গে তাঁরা মূলত তিনটি বিষয়ে আলোচনা করেছেন। বিষয়গুলো হলো—আসন্ন শারদীয় দুর্গাপূজা, আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিতব্য ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন এবং আউলিয়াপুর ইউনিয়নের দুটি পক্ষের মধ্যে চলমান বিরোধ।
দুর্গাপূজা প্রসঙ্গে দেলাওয়ার হোসেন বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে পূজা উদ্যাপন করতে পারেন, সে বিষয়ে তাঁরা গুরুত্ব দিয়েছেন। পূজাকে নির্বিঘ্ন ও নিরাপদ করতে প্রশাসনের পক্ষ থেকেও সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর কথা জানানো হয়েছে।
আগামী ২৯ অক্টোবরের উপনির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে তাঁরা পুলিশ সুপারের কাছে জানতে চেয়েছেন। এ সময় প্রশাসনের পক্ষ থেকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার বিষয়ে তাঁদের আশ্বস্ত করা হয়েছে।
দেলাওয়ার হোসেন বলেন, নির্বাচনটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হওয়া জরুরি। এ নির্বাচনের দিকে দেশের মানুষ ও গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক মহলেরও নজর রয়েছে। তাই নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ নিরপেক্ষ ভূমিকা পালনের জোর দাবি জানিয়েছেন তাঁরা।
আউলিয়াপুর ইউনিয়নের চলমান বিরোধ প্রসঙ্গে জামায়াতের এই প্রার্থী বলেন, সেখানে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছে। বিষয়টি পুলিশ সুপারকে জানিয়ে উভয় পক্ষের মধ্যে সমঝোতার উদ্যোগ নেওয়ার অনুরোধ করেছেন তাঁরা। বিরোধের অবসান ঘটিয়ে যাতে সবাই মিলেমিশে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন করতে পারেন, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
সাক্ষাতের সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঠাকুরগাঁও জেলা শাখার আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, সেক্রেটারি মুহাম্মাদ আলমগীর, সহকারী সেক্রেটারি মো. কফিল উদ্দীন আহমেদসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...