Logo Logo

মনোহরদীতে আর্তমানবতার সেবায় নিয়োজিত ইউসুকা ফাউন্ডেশন


Splash Image

নরসিংদীর মনোহরদীতে আর্তমানবতার সেবায় বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে ইউসুকা ফাউন্ডেশন। অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় এবার দুই মসজিদে আর্থিক অনুদান, দুই রোগীকে চিকিৎসা সহায়তা এবং একটি অস্বচ্ছল পরিবারকে টিউবওয়েল প্রদান করেছে সংগঠনটি।


বিজ্ঞাপন


রবিবার রাতে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁও চৌরাস্তা বাজারে অবস্থিত ইউসুকা ফাউন্ডেশনের কার্যালয়ে এসব সহায়তা প্রদান করা হয়।

এ সময় দুটি মসজিদে ১৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়। পাশাপাশি দুইজন অসুস্থ রোগীর চিকিৎসার জন্য মোট ২১ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। এছাড়া একটি অস্বচ্ছল পরিবারের সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে একটি টিউবওয়েল প্রদান করা হয়।

সহায়তা প্রদান অনুষ্ঠানে ইউসুকা ফাউন্ডেশনের চেয়ারম্যান সোরসব হোসেন সৌরভ, কোষাধ্যক্ষ নাসির হোসেন দিপু, বীরগাঁও চৌরাস্তা বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, জাকির হোসেন আদর্শ বিদ্যানিকেতনের ধর্মীয় শিক্ষক মাওলানা মোহাম্মদ এমরুল ইসলামসহ ইউসুকা ফাউন্ডেশনের অন্যান্য সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইউসুকা ফাউন্ডেশনের সদস্যরা জানান, অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনটির মূল লক্ষ্য। মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...