বিজ্ঞাপন
আজ সোমবার (৫ অক্টোবর) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর সোনালী পেট্রোল পাম্পের সামনে আলিপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
৭ নম্বর আলিপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. নুরুজ্জামান পল্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. আব্দুর রউফ।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রউফ বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উন্নয়নের সরকার। অবহেলিত সাতক্ষীরার উন্নয়নে বিভিন্ন প্রকল্পের তালিকা প্রস্তুত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।” যুবদল ও ছাত্রদলকে রাজপথের আন্দোলন-সংগ্রামের মূল শক্তি হিসেবে উল্লেখ করে তিনি সাতক্ষীরার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু এবং বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সদস্য প্রভাষক আতাউর রহমান, আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মুহাম্মদ হাদিউজ্জামান বাদশাহ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান চান্দু ও সোনালী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল-সিয়াম বক্তব্য রাখেন।
সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান মুকুল, সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স, সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, সাংগঠনিক সম্পাদক মাসুম রানা সবুজ, জেলা ছাত্রদলের সভাপতি এস.কে.এম আবু রায়হান, সিনিয়র সহ-সভাপতি মনজুরুল কবির বাপ্পি, সাধারণ সম্পাদক জে.এম দুদায়েভ মাসুদ খান অর্ঘ্য, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী এবং সাংগঠনিক সম্পাদক মো. শাহীন ইসলাম। সংবর্ধিত নেতৃবৃন্দ দলীয় হাইকম্যান্ডের দৃষ্টি আকর্ষণ করে ভবিষ্যতে আব্দুর রউফকে পুনরায় মনোনয়ন দেওয়ার দাবি জানান এবং তাঁর পক্ষে মাঠে কাজ করার প্রতিশ্রুতি দেন।
আলোচনা সভা শেষে নবগঠিত জেলা যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দের হাতে ফুল ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। আলিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ হাদিউজ্জামান বাদশাহর সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল এবং বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...