বিজ্ঞাপন
রবিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে কালনা-নড়াইল-যশোর মহাসড়কের মালিবাগ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত ইমরান হোসেন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বাদেডিহী গ্রামের শফিউল্লাহর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকালে কালনা-নড়াইল-যশোর মহাসড়কের মালিবাগ মোড় এলাকায় নিয়মিত চেকপোস্ট বসায় সদর থানা পুলিশ। এ সময় নড়াইল থেকে লোহাগড়াগামী একটি প্রাইভেট কারের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে গাড়ির পিছনের ডিকিতে প্লাস্টিকের বস্তার ভেতর অভিনব কায়দায় রাখা ৫০ বোতল নিষিদ্ধ স সিরাপ ‘এস্কাফ’ উদ্ধার করা হয়। একই সাথে ঘটনাস্থল থেকে ইমরান হোসেনকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুণ্ডু জানান, মালিবাগ এলাকায় পুলিশের চেকপোস্টে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৫০ বোতল নিষিদ্ধ এস্কাফ সিরাপসহ ইমরান নামের এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...