বিজ্ঞাপন
শনিবার (১০ অক্টোবর) মুকসুদপুর উপজেলা পরিষদের বিজয় মিলনায়তনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এ প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়, মুকসুদপুর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। এতে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।
প্রশিক্ষণ কর্মশালায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কার্যক্রম পরিচালনার জন্য তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ দেওয়া হয়। এ কার্যক্রমের অংশ হিসেবে প্রশিক্ষণ শেষে তাঁদের মধ্যে ট্যাব বিতরণ করেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম।
সংশ্লিষ্ট উদ্যোগের মাধ্যমে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজ আরও দ্রুত ও নির্ভুলভাবে সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে। ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহের প্রক্রিয়াকে কার্যকর করতে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সরঞ্জাম বিতরণকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...