বিজ্ঞাপন
এ সময় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাঁদের কাছ থেকে ৩০ হাজার ৬৮০ টাকা ছিনিয়ে নেওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জয় এবং সোহানসহ অজ্ঞাতপরিচয় তিন থেকে চারজনের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মো. নুর ইসলাম শেখ (৪৫) গোপালগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামের বাসিন্দা নুর ইসলাম ও তাঁর সহকর্মীরা বিভিন্ন এলাকা থেকে গাছের আঠা সংগ্রহ করে ব্যবসা করেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে তাঁরা সদর উপজেলার মান্দারতলা এলাকায় ছিলেন। এ সময় এক রিকশাচালকের কাছ থেকে তথ্য পেয়ে পৌরসভার সবুজবাগ এলাকায় তামিম নামের এক ব্যক্তির বাড়ির পাশের দুটি গাছে আঠা সংগ্রহ করতে যান তাঁরা। সেখানে পৌঁছালে জয় এবং সোহানসহ অজ্ঞাতপরিচয় তিন থেকে চারজন তাঁদের ঘিরে ধরে পরিচয় ও সেখানে যাওয়ার কারণ জানতে চান। একপর্যায়ে অভিযুক্তরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাঁদের সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আহত নুর ইসলাম বলেন, অভিযুক্তরা তাঁর এক সহকর্মীর গলায় ছুরি ধরে জিম্মি করেন এবং তাঁকে রামদা দিয়ে আঘাত করে ৩০ হাজার ৬৮০ টাকা ছিনিয়ে নেন। পরে প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, “খবর পাওয়ার পরপরই পুলিশের একটি মোবাইল টিম ঘটনাস্থলে যায়। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...