Logo Logo

গোপালগঞ্জে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সমন্বয় জোরদারের তাগিদ


Splash Image

গোপালগঞ্জে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং জেলা পর্যায়ে এ বিষয়ে করণীয় নির্ধারণের লক্ষ্যে ‘জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটি’র দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (১৪ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ আবু রায়হান।

সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম তারেক সুলতান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনিম এবং বিএসটিআই গোপালগঞ্জ কার্যালয়ের উপপরিচালক প্রকৌশলী খালিদ রেজা চৌধুরীসহ অন্যরা।

সভায় সৈয়দা তামান্না তাসনিম নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভোক্তা ও ব্যবসায়ীদের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি এ ক্ষেত্রে ভোক্তাদের সচেতনতা এবং ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।

প্রকৌশলী খালিদ রেজা চৌধুরী খাদ্যদ্রব্যের মান নিয়ন্ত্রণ এবং বিএসটিআইয়ের সনদের যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। খাদ্যপণ্যের মান বজায় রাখা এবং সংশ্লিষ্ট বিধিবিধান অনুসরণের প্রয়োজনীয়তাও আলোচনায় গুরুত্ব পায়।

অন্যদিকে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম তারেক সুলতান সামগ্রিক নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা আরও জোরদার করার পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সভায় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ, খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণ এবং ভোক্তা ও ব্যবসায়ীদের সচেতনতার বিষয়গুলো গুরুত্ব পায়। খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে এসব ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখার ওপরও জোর দেওয়া হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...