বিজ্ঞাপন
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোরের ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়নের ফুলতলা এলাকায় যশোর-ছুটিপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো—ঝিকরগাছা উপজেলার মিশ্রীদেয়াড়া গ্রামের সাধন কুমারের ছেলে শোভন (১০) ও মেয়ে দিশা (৩)। তাদের বাবা সাধন কুমার যশোর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষক।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার পর স্ত্রী ও দুই সন্তানকে সঙ্গে নিয়ে দুর্গাপূজার মণ্ডপ দেখতে বেরিয়েছিলেন শিক্ষক সাধন কুমার। পথে যাত্রীবাহী একটি ইঞ্জিন ভ্যানের সঙ্গে গরুবাহী নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। দুর্ঘটনায় নসিমনের চালক ও এক যাত্রীও গুরুতর আহত হন।
এ মর্মান্তিক দুর্ঘটনায় দুই সন্তানকে হারিয়ে শিক্ষক সাধন কুমারের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। হৃদয়বিদারক এ ঘটনায় শোকাহত স্বজনদের পাশাপাশি স্থানীয় এলাকাবাসীর মধ্যেও গভীর শোক বিরাজ করছে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত দুই শিশুর মরদেহ আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...