বিজ্ঞাপন
নিহতরা হলেন— ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার পবন বেগ গ্রামের হেমায়েত মোল্লার ছেলে সাইফুল ইসলাম রঞ্জু (৪৫) এবং তার মেয়ে সামিরা আক্তার (৬)।
মুকসুদপুর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খুলনা থেকে গোপালগঞ্জগামী একটি মাছবাহী পিকআপ বিপরীত দিক থেকে আসা মুকসুদপুরগামী একটি অটোভ্যানকে চাপা দিয়ে চলে যায়। পিকআপটির নম্বর খুলনা মেট্রো-ন-১১-২৫৬৫।
দুর্ঘটনায় অটোভ্যানে থাকা বাবা-মেয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন সড়ক দুর্ঘটনায় বাবা ও মেয়ের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...