বিজ্ঞাপন
মার্কেটটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন মেসার্স মিজান অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী মো. মিজানুর রহমান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, এ মার্কেটের মাধ্যমে স্থানীয় ব্যবসায়ীরা সরাসরি বিভিন্ন ধরনের মানসম্মত দেশি পণ্য প্রদর্শনী ও বিক্রির সুযোগ পাবেন। এর ফলে একদিকে যেমন স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে, অন্যদিকে বসুরহাটসহ পার্শ্ববর্তী এলাকার সাধারণ ক্রেতারা এক ছাদের নিচেই সাশ্রয়ী মূল্যে তাঁদের প্রয়োজনীয় ও পছন্দের সামগ্রী সহজে সংগ্রহ করতে পারবেন।
বাণিজ্যিক কার্যক্রমের পাশাপাশি সামাজিক ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ রক্ষার ওপর বিশেষ জোর দেন প্রধান উদ্যোক্তা। তিনি সুস্পষ্টভাবে ঘোষণা দেন, এটি সম্পূর্ণ নিয়মতান্ত্রিক ও আদর্শ বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হবে। মার্কেটের আশপাশের পরিবেশ রক্ষায় কোনো ধরনের মাদক, মদ, জুয়া, অনৈতিক বিনোদন কিংবা উচ্চ শব্দে বাদ্যযন্ত্র বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। আসন্ন বার্ষিক পরীক্ষার কথা বিবেচনায় রেখে শিশু-কিশোর ও শিক্ষার্থীদের পড়াশোনার স্বাভাবিক পরিবেশ অক্ষুণ্ণ রাখার পাশাপাশি সম্পূর্ণ সামাজিক ও নৈতিক মানদণ্ড মেনেই মার্কেটটি পরিচালনা করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক নুর হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন সাহেদ এবং সাবেক ছাত্রদল নেতা মো. ফারহানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় ব্যবসায়ী ও সুধীজন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...