তাহসিফ সাউরি নিখোঁজ হওয়ার আগে সিসিটিভি ক্যামেরার ফুটেজে তাকে এক ব্যক্তির সঙ্গে দেখা যায়
বিজ্ঞাপন
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে পিবিআই সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পিবিআই প্রধান মোস্তফা কামাল জানান, টঙ্গী পশ্চিম থানার মাজার বস্তি এলাকায় তুরাগ নদ থেকে আনুমানিক ৫০ গজ দূরে একটি মোটরসাইকেল পাওয়া গেছে। এটি তাহসিফ সাউরির ব্যবহৃত মোটরসাইকেল কি না, তা নিশ্চিত হতে যাচাই চলছে।
এর আগে, বৃহস্পতিবার রাতে তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তার বন্ধু শাহরিয়ার রেজা দ্বীপকে হেফাজতে নেয় পিবিআই।
গত বুধবার বিকেলে তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। এরপর থেকে তার মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আলোচনা চলছে।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের সময় হেলিকপ্টারে ওঠার ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় তার সংশ্লিষ্টতা নিয়ে জোর আলোচনা রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...