বিজ্ঞাপন
শুক্রবার (৬নভেম্বর) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নাসিমুল হাসান আনুষ্ঠানিকভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করেন।
নতুন কমিটির অন্য কর্মকর্তারা হলেন- ভাইস চেয়ারম্যান আলী আসগর ফকির এবং নির্বাহী সদস্য মিজানুর রহমান, সৈয়দ জিয়াউল ইসলাম জুবায়ের, আনিসুজ্জামান চপল, অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন ও এনামুল হক সাজু।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নাসিমুল হাসান জানান, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ঝালকাঠি ইউনিটের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়েছিল। এতে ভাইস চেয়ারম্যান ও সেক্রেটারিসহ সাতটি পদে মোট নয়জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। যাচাই-বাছাইয়ে ভাইস চেয়ারম্যান পদে একজন এবং নির্বাহী সদস্য পদে একজনের মনোনয়নপত্রে ত্রুটি থাকায় তা বাতিল করা হয়।
তিনি আরও জানান, গত ৩ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারিত ছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করায় এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় শুক্রবার সাতটি পদে সবাইকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়।
নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেন বলেন, রেডক্রিসেন্ট একটি মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। নতুন কমিটির মাধ্যমে ঝালকাঠি জেলায় রেডক্রিসেন্টের মানবিক কার্যক্রম আরও গতিশীল করা হবে। দুর্যোগকালীন সহায়তা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম সম্প্রসারণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
নবনির্বাচিত সেক্রেটারি আনিসুর রহমান তাপু বলেন, নতুন কমিটির ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করবেন। রেডক্রিসেন্টের সেবামূলক কার্যক্রম তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে এবং অসহায় ও দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়াতে সবাইকে নিয়ে কাজ করবেন। এ জন্য তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...