Logo Logo

কৃষক কার্ড করতে গিয়ে জানতে পারেন তিনি মৃত, নিজেকে জীবিত প্রমাণে নির্বাচন অফিসে ষাটোর্ধ্ব বৃদ্ধ


Splash Image

“আমি তো মরি নাই, জ্যাতা আছি। আমাকে আবার জ্যাতা বানিয়ে দেন”—এমন আকুতি নিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের জন্য নির্বাচন অফিসে ছুটে এসেছেন ঝালকাঠির রাজাপুর উপজেলার ষাটোর্ধ্ব এক কৃষক। কৃষক কার্ডের জন্য তথ্য সংগ্রহ করতে গিয়ে এনআইডি যাচাইয়ের সময় তিনি জানতে পারেন, সরকারি নথিতে তিনি ‘মৃত’। এমন অদ্ভুত বিড়ম্বনার শিকার হওয়া ওই কৃষকের নাম আব্দুল হক হাওলাদার।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে স্ত্রীকে সঙ্গে নিয়ে রাজাপুর উপজেলা নির্বাচন অফিসে নিজেকে জীবিত প্রমাণ করতে আসেন আব্দুল হক হাওলাদার। তিনি রাজাপুর সদর ইউনিয়নের আঙ্গারিয়া গ্রামের মৃত কাছেম আলী হাওলাদারের ছেলে।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত অক্টোবর মাসে রাজাপুর সদর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে কৃষক কার্ডের জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ শুরু করে উপজেলা কৃষি অফিস। এ সময় আঙ্গারিয়া গ্রামের বাসিন্দা আব্দুল হক হাওলাদারের এনআইডি নম্বর দিয়ে আবেদন করতে গেলে দেখা যায়, নির্বাচন কমিশনের তথ্যভান্ডারে তাঁকে মৃত হিসেবে দেখানো হচ্ছে। অথচ তিনি স্বাভাবিকভাবেই জীবিত রয়েছেন এবং কৃষিকাজ করছেন।

বিষয়টি জানার পর চরম বিস্ময় ও উদ্বেগে পড়েন আব্দুল হক ও তাঁর পরিবারের সদস্যরা। পরে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে খোঁজ নিলে সেখানকার সার্ভারেও তাঁকে মৃত হিসেবে উল্লেখ থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। ফলে জীবিত থাকা সত্ত্বেও সরকারি নথিতে মৃত পরিচয়ের কারণে কৃষক কার্ডসহ অন্যান্য নাগরিক ও ব্যাংকিং সেবা গ্রহণ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন তিনি।

উল্লেখ্য, দেশের বিভিন্ন স্থানে ভোটার তালিকা হালনাগাদের সময় মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারীদের অসাবধানতাবশত জীবিত মানুষকে মৃত হিসেবে অন্তর্ভুক্ত করার ঘটনা মাঝেমধ্যেই ঘটে থাকে। এতে ভুক্তভোগী নাগরিকদের ভাতা, ব্যাংকিং লেনদেন, জমি রেজিস্ট্রেশন ও সরকারি নানা সুবিধা পেতে দীর্ঘমেয়াদি ভোগান্তি পোহাতে হয়।

নির্বাচন অফিসে এসে ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করে আব্দুল হক হাওলাদার বলেন, “আমি জ্যাতা মানুষ, অথচ আমাকে মৃত বানিয়ে দিয়েছে। কারা এই মিথ্যা তথ্য দিল? এখন নিজেকে জ্যাতা প্রমাণ করতে নির্বাচন

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...