Logo Logo

গোপালগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবসের আলাচনা সভা অনুষ্ঠিত


Splash Image

‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’—এই প্রতিপাদ্যে গোপালগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপিত হয়েছে।


বিজ্ঞাপন


এ উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) গোপালগঞ্জ ডায়াবেটিক সমিতি হাসপাতালের হলরুমে হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম. তারেক সুলতান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. রিহাব ইনাম, ডায়াবেটিক সমিতি হাসপাতালের পরিচালনা পর্ষদের সদস্য আলহাজ মো. মোশাররফ হোসেন এবং সমিতির আজীবন সদস্য জাকির হোসেন উকিল।

হাসপাতালের মেডিকেল পরিচালক ডা. কাজী রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আজীবন সদস্য ডা. অসিত মল্লিক, ডা. আরিফুর রহমান, আব্দুল মান্নান, আল-আমীন চৌধুরী, সাইফুল ইসলাম, আলীউজ্জামান মিন্টু ও ফারজানা ইসলাম তন্বীসহ আরও অনেকে বক্তব্য দেন। সভার শুরুতে স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন সভাপতি ডা. কাজী রবিউল ইসলাম।

বক্তারা বলেন, পরিবর্তনশীল জীবনযাত্রা, খাদ্যাভ্যাসের পরিবর্তন এবং শারীরিক পরিশ্রমের অভাবে দিন দিন ডায়াবেটিসের ঝুঁকি বাড়ছে। রোগটিকে নীরব ঘাতক হিসেবে উল্লেখ করে তাঁরা বলেন, সময়মতো রোগ শনাক্তকরণ, সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক ব্যায়াম ও হাঁটাচলা এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলার মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

তাঁরা আরও বলেন, ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা অত্যন্ত জরুরি। বিশেষ করে ৩৫ বছর বা তার বেশি বয়সীদের নিয়মিত রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করা উচিত। এ ছাড়া পরিবার ও সমাজের সবাইকে স্বাস্থ্যসচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভায় বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন সাধারণ মানুষের মধ্যে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণে ইতিবাচক ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...