Logo Logo

ঝালকাঠিতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত, সচেতনতার আহ্বান


Splash Image

‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’—এ প্রতিপাদ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে ঝালকাঠিতে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য পদযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে ঝালকাঠি ডায়াবেটিস সমিতি।


বিজ্ঞাপন


শনিবার (১৪ নভেম্বর) সকালে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে থেকে পদযাত্রাটি শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পদযাত্রাটি ঝালকাঠি ডায়াবেটিস সমিতির ভবন চত্বরে গিয়ে শেষ হয়। এতে জনপ্রতিনিধি, চিকিৎসক, বীর মুক্তিযোদ্ধা, সমিতির সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে সমিতির ভবন চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠি ডায়াবেটিস সমিতির সভাপতি মো. হেমায়েত হোসেন।

সভায় বক্তব্য দেন ডায়াবেটিস সমিতির সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু, শিশু বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক অসীম কুমার সাহা ও ডায়াবেটিস হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট চিকিৎসক রুহুল আমিন। এ সময় সমিতির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ হলেও সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সময়মতো চিকিৎসার মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ডায়াবেটিসের ঝুঁকি ও জটিলতা কমাতে পরিমিত খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জীবনযাপন করা অত্যন্ত জরুরি।

তারা আরও বলেন, ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং ব্যক্তি ও পরিবার পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। এ জন্য সবাইকে সম্মিলিতভাবে জনসচেতনতা সৃষ্টিতে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...