বিজ্ঞাপন
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের মানকি এলাকায় বিশখালী নদীর তীরে অভিযান চালিয়ে দুটি বোটসহ চার শ্রমিককে আটক করা হয়। পরে একই দিন সন্ধ্যা ৭টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরী তাঁর কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত বোটের মালিক মো. মাহবুব পাটোয়ারী (৫০) পটুয়াখালী জেলার বরগুনার বড়পাড়া এলাকার মৃত দলিল উদ্দিনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের মানকি এলাকায় বিশখালী নদীর তীরে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি বোটসহ চার শ্রমিককে হাতেনাতে আটক করা হয়। পরে বোটের মালিককে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাঁকে তিন লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরী বলেন, “বিশখালী নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কাটা নদী ও পরিবেশের জন্য ক্ষতিকর। নদীর তীর রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে উপজেলা প্রশাসন এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...