Logo Logo

নলছিটি উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটি অনুমোদন


Splash Image

ঝালকাঠির নলছিটি উপজেলা ও পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। আগামী তিন বছরের জন্য অনুমোদিত এ দুই কমিটিতে উপজেলা ও পৌর পর্যায়ে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


গত ১৪ অক্টোবর কেন্দ্রীয় সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।

অনুমোদিত নলছিটি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটিতে মো. ওয়াসিম হাওলাদারকে সভাপতি, মো. পলাশ তালুকদারকে সহসভাপতি, মো. প্রিন্স বাবুকে সাধারণ সম্পাদক এবং মো. আসাদুজ্জামান খান পলাশকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।

অন্যদিকে, নলছিটি পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটিতে মো. হাসান আবিদুর রেজা সুজনকে সভাপতি এবং মো. নাসিম হোসেন শুভকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রেস বিজ্ঞপ্তিতে অনুমোদিত দুই কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ করে জেলা দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন কমিটি অনুমোদনের মধ্য দিয়ে নলছিটি উপজেলা ও পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...