Logo Logo

দেশেই চিকিৎসা নিয়ে স্বস্তি! স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং স্থাপন


Splash Image

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এবং নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল এর হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে।


বিজ্ঞাপন


রোববার (১৫ নভেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, এর আগে গতকাল একই হাসপাতালে মন্ত্রীর এনজিওগ্রাম করা হলে হৃদ্‌যন্ত্রের তিনটি স্থানে ব্লক ধরা পড়ে। পরবর্তী সময়ে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আজ দুটি ব্লকে রিং (স্টেন্ট) স্থাপন করা হয়। অপর ব্লকটি বেলুনের মাধ্যমে রক্তনালি প্রসারিত করার পদ্ধতি (ডাইলেশন) প্রয়োগ করে চিকিৎসা করা হয়েছে।

প্রফেসর ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল সফলভাবে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করেন।

উল্লেখ্য, দেশের বাইরে চিকিৎসা নেওয়ার সুযোগ থাকলেও স্বাস্থ্যমন্ত্রী দেশেই চিকিৎসা গ্রহণের সিদ্ধান্ত নেন। তাঁর সফল চিকিৎসা সম্পন্ন হওয়ায় পরিবার, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...