Logo Logo

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বরেন্দ্র ছাত্র কল্যাণ সমিতির নতুন দায়িত্বে মিরাজ-অর্পিতা


Splash Image

রবি'বা প্রতিনিধি:রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে (রবি) ‘বরেন্দ্র ছাত্র কল্যাণ সমিতি’র নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলা বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী মোঃ মিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন সংগীত বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী অর্পিতা প্রামানিক।


বিজ্ঞাপন


কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন বাংলা বিভাগের ৫ম ব্যাচের মোঃ ইমরান হোসাইন ও ম্যানেজমেন্ট বিভাগের ৫ম ব্যাচের মোছাঃ সাদিয়া আফরোজ। যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন বাংলা বিভাগের ৫ম ব্যাচের জিয়াসমিন খাতুন ও রূপা প্রামানিক এবং ম্যানেজমেন্ট বিভাগের ৫ম ব্যাচের মোঃ মিজু আহম্মেদ।

এছাড়া কোষাধ্যক্ষ পদে ম্যানেজমেন্ট বিভাগের ৬ষ্ঠ ব্যাচের মোঃ ইসারুল হক, সাংগঠনিক সম্পাদক পদে সমাজবিজ্ঞান বিভাগের ৬ষ্ঠ ব্যাচের আবু সাঈদ, দপ্তর সম্পাদক পদে অর্থনীতি বিভাগের ৬ষ্ঠ ব্যাচের মোছাঃ রাবেয়া বাসরী এবং শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে সংগীত বিভাগের ৬ষ্ঠ ব্যাচের রিফা মনোনীত হয়েছেন।

কমিটির অন্যান্য সম্পাদকীয় পদে রয়েছেন— প্রচার সম্পাদক মোঃ নাহিদুল ইসলাম (অর্থনীতি, ৭ম ব্যাচ), নারী কল্যাণ বিষয়ক সম্পাদক পূজা রানী (সংগীত, ৭ম ব্যাচ), ধর্ম বিষয়ক সম্পাদক আল ইমরান (বাংলা, ৭ম ব্যাচ), প্রকাশনা সম্পাদক তাকি হাসান (ম্যানেজমেন্ট, ৭ম ব্যাচ) এবং সংস্কৃতি বিষয়ক সম্পাদক গীতাঞ্জলি প্রামানিক (সমাজবিজ্ঞান, ৭ম ব্যাচ)।

৮ম ব্যাচের শিক্ষার্থীদের মধ্য থেকে সমাজসেবা সম্পাদক নাদির নেহাল (বাংলা), পাঠাগার সম্পাদক অজয় কর্মকার (ম্যানেজমেন্ট), ক্রীড়া সম্পাদক আলভি রেজা (সংগীত), আবাসন বিষয়ক সম্পাদক মোঃ সাহিন হক (বাংলা), তথ্য ও গবেষণা সম্পাদক মোছাঃ শাহিনূর হক চৈতি (ম্যানেজমেন্ট), পরিবেশ বিষয়ক সম্পাদক তারান্নুম আক্তার (অর্থনীতি) এবং পাঠচক্র বিষয়ক সম্পাদক মোছাঃ কানিজ ফাতেমা (অর্থনীতি) দায়িত্ব পেয়েছেন। কমিটির সদস্য হিসেবে রয়েছেন ৯ম ব্যাচের শিক্ষার্থী সুমাইয়া জামান (অর্থনীতি), সুমনা মহন্ত (অর্থনীতি), দিয়া সরকার (অর্থনীতি), ইপা রানী সরকার (সংগীত) এবং তৃষ্ণা রানী (সংগীত)।

এ বিষয়ে সভাপতি মিরাজ বলেন,“​রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে পুরনো শিক্ষার্থী কল্যাণমূলক সংগঠন ‘বরেন্দ্র ছাত্রকল্যাণ সমিতি’ শুরু থেকেই এখানকার বরেন্দ্র অঞ্চলের শিক্ষার্থীদের ঐক্য ও কল্যাণে কাজ করছে। শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা, একাডেমিক সহায়তা এবং যেকোনো সংকটে পাশে দাঁড়ানোই এই সংগঠনের মূল লক্ষ্য। সিনিয়র ও নবীনদের নিয়ে সংগঠনকে আরও সক্রিয় ও কার্যকরভাবে এগিয়ে নেওয়াই আমাদের অঙ্গীকার। সবার সহযোগিতায় বরেন্দ্র অঞ্চলের শিক্ষার্থীদের কল্যাণে সংগঠনটি আরও ভূমিকা রাখবে বলে আশা করি।"

সাধারণ সম্পাদকের বক্তব্যে অর্পিতা বলেন,"বরেন্দ্র ছাত্র কল্যাণ সমিতি শুধু একটি সংগঠন নয়, এটি আমাদের পারস্পরিক ভালোবাসা, সম্প্রীতি, সহযোগিতা এবং ভ্রাতৃত্ববোধের একটি মিলনমঞ্চ। ভিন্ন ভিন্ন বিভাগ ও ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, ঐক্য প্রতিষ্ঠা এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করাই আমাদের সংগঠনের অন্যতম উদ্দেশ্য।"

আর ‘দ্রোহের সৌরভ, বরেন্দ্রের গৌরব’ স্লোগানকে ধারণ করে গঠিত এই কমিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...