বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরে বাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে, জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে সক্ষম হলে স্বনির্ভর অর্থনীতি গড়া কঠিন কোনো বিষয় নয়। এজন্য সুষ্ঠু পরিকল্পনা ও সদিচ্ছা প্রয়োজন।’
সরকার প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞান ভিত্তিক ও স্বয়ংসম্পূর্ণ করার ওপর গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘গবাদিপশুর রোগপ্রতিরোধ ও চিকিৎসা সেবা খামারিদের দোরগোড়ায় পৌঁছে দিতে চেষ্টা করছে সরকার। প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞান ভিত্তিক ও স্বয়ংসম্পূর্ণ করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।’
খামারিরাই প্রাণিসম্পদ খাতের মূল চালিকাশক্তি বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। খামার সম্প্রসারণে খামারিদের সব ধরনের সহায়তা দেয়ার আশ্বাসও দেন সরকারপ্রধান।
তারেক রহমান বলেন, ‘পুষ্টির নিরাপত্তা ও মেধা সমৃদ্ধ জাতি গঠনে সরকার চেষ্টা করছে। মেধাসমৃদ্ধ জাতি গঠনে প্রাণিজ আমিষ অন্যতম পূর্বশর্ত।’
এসময় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে অবদানের জন্য ৮ ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রাণিসম্পদ পদক তুলে দেন প্রধানমন্ত্রী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...