বিজ্ঞাপন
গতকাল বুধবার (২৫ নভেম্বর) তিনি শরীয়তপুর জেলা কারাগার পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক কারাগারের সার্বিক পরিবেশ, বন্দিদের আবাসন ব্যবস্থা, খাবারের মান, চিকিৎসাসেবা এবং অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। এ সময় তিনি বন্দিদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং কারাগারের সার্বিক ব্যবস্থাপনা আরও উন্নত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শন শেষে বন্দিদের মানবিক মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি কারাগারের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক তাহসিনা বেগম।
এ সময় জেলা প্রশাসন ও কারা কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...