Logo Logo

কাশিয়ানীতে সংবাদ সম্মেলন করে বিএনপি নেতার পদত্যাগ


Splash Image

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সদস্য পদ থেকে মো. জামাল ফকির পদত্যাগের ঘোষণা দিয়েছেন।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া বাজারে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন। মো. জামাল ফকির কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের বাসিন্দা।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্যে তিনি জানান, তার সম্পূর্ণ অজান্তে এবং অনুপস্থিতিতে তাকে কাশিয়ানী উপজেলা বিএনপির সদস্য পদে অন্তর্ভুক্ত করা হয়েছিল। বিষয়টি সম্পর্কে তিনি আগে কোনোভাবেই অবগত ছিলেন না।

তিনি আরও বলেন, “কমিটিতে আমার নাম থাকার বিষয়টি জানতে পারার সঙ্গে সঙ্গেই আমি তাৎক্ষণিকভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করি। সাংবাদিক ভাইদের উপস্থিতিতে আমি সজ্ঞানে ও সশরীরে উপস্থিত হয়ে কাশিয়ানী উপজেলা বিএনপির সদস্য পদ থেকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি নিলাম।”

এ সময় ভবিষ্যতে এ রাজনৈতিক দলের কোনো কর্মকাণ্ডের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা থাকবে না বলেও স্পষ্টভাবে উল্লেখ করেন তিনি। সংবাদ সম্মেলনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মোস্তফা মোল্লার মুঠোফোনে কল করা হলেও তিনি সাড়া দেননি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...