বিজ্ঞাপন
জনসভা সফল করতে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সভাস্থল পরিদর্শন করেন ঝালকাঠি জেলা জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ।
মাঠ পরিদর্শন শেষে জেলা আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠির দুটি আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই আমিরে জামায়াতের এই সফর।
তিনি আশা প্রকাশ করেন, এই জনসভায় অর্ধলক্ষাধিক মানুষের সমাগম ঘটবে যা গণমানুষের অধিকারের পক্ষে এক শক্ত বার্তা বহন করবে।
নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এই কর্মসূচির জন্য জেলা ও উপজেলা পর্যায়ে জোর প্রস্তুতি চলছে। মাইকিং, পোস্টার ও লিফলেট বিতরণের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা ও শৃঙ্খলা বজায় রাখতে একটি শক্তিশালী স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে।
মাঠ পরিদর্শনকালে জেলা আমিরের সঙ্গে সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাইসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ডা. শফিকুর রহমান এর আগেও ঝালকাঠি সফর করেছিলেন। গত বছরের ১৭ মার্চ সফরের সময় তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সেলিম তালুকদারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁর নবজাতক কন্যার দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন। সেই সফরে তিনি ঝালকাঠি প্রেসক্লাবের সামনে পথসভায় বক্তব্য রাখাসহ বিভিন্ন সামাজিক কর্মসূচিতে অংশ নিয়েছিলেন।
আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসনে ড. ফয়জুল হক এবং ঝালকাঠি-২ আসনে শেখ নেয়ামুল করিম জামায়াতে ইসলামী ও এগারো দলীয় জোটের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কালকের জনসভায় এই দুই প্রার্থীর পক্ষে আমিরে জামায়াত ভোটারদের সমর্থন ও ভোট প্রার্থনা করবেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...