Logo Logo

কুমিল্লায় প্রবাসীর স্ত্রী ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার


Splash Image

কুমিল্লার হোমনায় এক সৌদি প্রবাসীর স্ত্রী, সন্তান ও ভাতিজার গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ঘাড়মোড়া ইউনিয়নের মণিপুর এলাকায় নিজ বসতঘর থেকে পুলিশ রক্তাক্ত মরদেহগুলো উদ্ধার করে।

নিহতরা হলেন— মণিপুর এলাকার প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী সুখী আক্তার (২৫), তাদের পাঁচ বছর বয়সী ছেলে হোসাইন এবং জহিরুলের ভাই প্রবাসী ছাত্তার মিয়ার ছেলে জুবায়ের (৬)।

স্থানীয়দের তথ্যমতে, সোমবার রাতে তারা সবাই একই কক্ষে ঘুমিয়েছিলেন।

ঘটনার বিবরণে জানা গেছে, জহিরুল ও ছাত্তার দুই ভাই-ই বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। সকালে দীর্ঘক্ষণ পার হলেও ঘর থেকে কেউ বের না হওয়ায় প্রতিবেশীদের সন্দেহ হয়। তারা ডাকতে গিয়ে সামনের দরজা বন্ধ পান। পরে জানালার ফাঁক দিয়ে ঘরের মেঝেতে তিনজনের রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।

হোমনা থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী সংবাদমাধ্যমকে জানান, খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা খুলে মরদেহগুলো উদ্ধার করে। সুরতহাল শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

পুলিশের প্রাথমিক ধারণা, সোমবার রাতের কোনো এক সময় দুষ্কৃতকারীরা ঘরে প্রবেশ করে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই হৃদয়বিদারক ঘটনার নেপথ্যে থাকা রহস্য উদঘাটনে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তৎপরতা অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...