বিজ্ঞাপন
রোববার (২২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার (২১ ফেব্রুয়ারি) দুই বোনের বিয়ের দিন ধার্য ছিল। শুক্রবার রাত পর্যন্ত বাড়িতে উৎসবের আমেজ ছিল এবং পুরোদমে বিয়ের প্রস্তুতি চলছিল। মধ্যরাতে আনন্দ অনুষ্ঠান শেষে দুই বোন ঘুমাতে যান। কিন্তু ভোর আনুমানিক ৪টার দিকে হঠাৎ তাদের শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
যোদপুরের এডিসিপি (ওয়েস্ট) রোশান মীনা জানান, হাসপাতাল থেকে মরদেহ বাড়িতে নিয়ে সৎকারের চেষ্টা করা হয়েছিল। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিক তদন্তে তাদের শরীরে বিষাক্ত কোনো পদার্থের উপস্থিতি পাওয়া গেছে। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
এদিকে, এই মর্মান্তিক ঘটনার পেছনে পারিবারিক বিরোধের ইঙ্গিত পাওয়া গেছে। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, দুই বোনের মামা অভিযোগ করেছেন যে তাদের চাচা জোরপূর্বক এই বিয়ের আয়োজন করেছিলেন। এ নিয়ে পরিবারের ভেতরে মানসিক টানাপোড়েন ও মনোমালিন্য চলছিল। ধারণা করা হচ্ছে, অমতে বিয়ের চাপে পড়েই তারা চরম এই সিদ্ধান্ত নিয়েছেন।
বিয়ের আসর থেকে দুই বোনের এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে এবং পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সূত্র: এনডিটিভি, ইন্ডিয়া টুডে
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...