Logo Logo

রাজবাড়ীতে ডিবির অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার


Splash Image

রাজবাড়ীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে দুটি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগাজিনসহ মুন্না মন্ডল নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তিনি কুষ্টিয়া জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।


বিজ্ঞাপন


শনিবার (২৮ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়ন পরিষদের সামনে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে মুন্না মন্ডলকে আটক করে তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করলে দুটি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

পুলিশ সূত্র জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে তাকে হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্রগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং কী উদ্দেশ্যে বহন করা হচ্ছিল— সে বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তারা জানান, অবৈধ অস্ত্রের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...